আন্তর্জাতিক
ইমরান খানের বোন গ্রেপ্তার
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ৭ শর্ত দিল ইরান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, কাতারের মাধ্যমে এসব শর্ত ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান।
ভারতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শতবর্ষী কবরস্থান
ভারতের কানপুরে প্রায় ১০০ বছরের পুরোনো একটি কবরস্থান উচ্ছেদবিরোধী অভিযানের নামে বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে কানপুর ডেভেলপমেন্ট অথরিটির (কেডিএ)। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও কবরস্থান কমিটির সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
কেফিয়েহ পরে আবেগঘন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, দিলেন ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান
ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। শনিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কয়েক দফা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন তিনি।
ব্যাহত ফ্লাইট চলাচল রিয়াদ বিমানবন্দরের কাছে আগুনের ধোঁয়ায় ঢাকা আকাশ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শনিবার অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় বিমানবন্দরসংলগ্ন এলাকা থেকে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। একই সময়ে বিমানবন্দরটিতে ব্যাপক ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নির্ধারণ করবে আঞ্চলিক দেশগুলো: আরাগচি
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে বাইরের কোনো শক্তির সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর মতে, দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংলাপ, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মানকে গুরুত্ব দিতে হবে।
যুদ্ধ বাড়ানোর প্রস্তুতি পুতিনের, ইউরোপে আতঙ্ক
ইউক্রেন যুদ্ধ আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া—এমন আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা। তাদের মূল্যায়ন অনুযায়ী, মস্কো নতুন করে সেনা নিয়োগের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে সাইবার হামলা, নাশকতা ও অন্যান্য ‘হাইব্রিড’ তৎপরতা বাড়াতে পারে।




















