ইসলামাবাদে রেড অ্যালার্ট, ১৪৪ ধারা জারি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে শহরজুড়ে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও স্থাপনাগুলোতে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সাজেক বন্ধ ঘোষণা পর্যটকদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ
অনিবার্য কারণ দেখিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে পর্যটনকেন্দ্র ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ১০৯
পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় আরও ১১৬ জন নিখোঁজ রয়েছেন।
রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকায় ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকায় আটটি ফ্লাইটের প্রায় তিন হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তনের কারণে তাঁদের ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয় : নূরুল ইসলাম বুলবুল
দেশের বিভিন্ন স্থানে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, তাদের কারণে বাংলাদেশ এখনো হুমকির মুখে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সাংস্কৃতিক যোগ্যতা অর্জন করতে হবে।
সৌদি আরবের রাজধানীতে নতুন করে বিকট বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে নতুন করে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের শব্দটি ক্ষেপণাস্ত্র হামলা, নাকি হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের কারণে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ব্যাংকের ১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় বন্ধ ৩ দিন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে পূজার আগে ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
বিটিআরসির উপপরিচালক মাহদীর জবানবন্দি পলকের নির্দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ হয়
জুলাই আন্দোলনের সময় তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় এবং চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক মাহদী আহমদ।
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয় নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সবাইকে আন্তরিক, সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কুমিল্লার নাঙ্গলকোটের মো. নাসরুল্লাহ বদরপুরি ও বগুড়ার শাহজাহানপুরের মো. সাহেদ আহমেদ। নাসরুল্লাহ ওমরাযাত্রী ছিলেন। আর সাহেদ সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশি।
নন-ক্যাডার সিনিয়র সহকারী সচিব হলেন ২০ কর্মকর্তা
ক্যাডারবহির্ভূত (নন-ক্যাডার) ২০ সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি সরকারি হাসপাতাল, সরকারি যানবাহন অধিদপ্তর এবং জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমিতে কর্মরত কর্মকর্তারাও রয়েছেন।
রূপপুরে পারমাণবিক চুল্লিতে প্রথম বিক্রিয়া সম্পন্ন
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে প্রথমবারের মতো সফলভাবে পারমাণবিক বিক্রিয়া বা ‘ক্রিটিক্যালিটি’ সম্পন্ন হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মালয়েশিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি আরটিভির ‘আলোকিত কুরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন।
অধিকার আদায়ে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সব ধরনের বিভাজন ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন।
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয় নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সবাইকে আন্তরিক, সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে
রাজধানী ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মোছার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্য সচিব আ ন ম আয়াসসহ চার জনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম ঠেকাতে ৩ বছরের ওয়ারেন্টির সুপারিশ
গ্রামীণ সড়ক নির্মাণের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টির বিপরীতে জামানত রাখার সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে আর্সেনিকপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্প নেওয়ার সুপারিশ করা হয়েছে।
দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয় : নূরুল ইসলাম বুলবুল
দেশের বিভিন্ন স্থানে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, তাদের কারণে বাংলাদেশ এখনো হুমকির মুখে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সাংস্কৃতিক যোগ্যতা অর্জন করতে হবে।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় শিবিরের প্রতিবাদ, চার দফা দাবি
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : মামুনুল হক
গণভোট অবৈধ ঘোষণা করা হলে বিএনপি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সংবিধান সংস্কার না করলে বিএনপি ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন এই নেতা।
জনগণের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে : গোলাম পরওয়ার
গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি সংগঠনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
প্রশ্নফাঁসে পরীক্ষা স্থগিত ৩ লাখ চাকরিপ্রার্থীর ভোগান্তির দায় কে নেবে : হাসনাত
প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই নিয়োগ পরীক্ষা স্থগিত। এতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। অন্যদিকে, তিন লাখ চাকরিপ্রার্থীর আর্থিক ক্ষতি, ভোগান্তি এবং সরকারের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, দ্রুত বিচার এবং সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তিনি।
ইসলামাবাদে রেড অ্যালার্ট, ১৪৪ ধারা জারি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে শহরজুড়ে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও স্থাপনাগুলোতে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সৌদি আরবের রাজধানীতে নতুন করে বিকট বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে নতুন করে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের শব্দটি ক্ষেপণাস্ত্র হামলা, নাকি হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের কারণে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ১০৯
পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় আরও ১১৬ জন নিখোঁজ রয়েছেন।
মোদিকে হিটলার-মুসোলিনির পরিণতি স্মরণ করিয়ে ধ্রুব রাঠির হুঁশিয়ারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাড়ি থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আটকের নামে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার ও মুসোলিনির পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন এই ইউটিউবার।
ইমরান খানের পিটিআই শাসিত প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার (১১ অক্টোবর) প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করার পর এ সিদ্ধান্ত কার্যকর হয়।
বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না : ভারতের সুপ্রিম কোর্ট
শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের আইনগত প্রক্রিয়া ছাড়া আটক করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দিল্লিতে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, আইন অনুযায়ী ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে হুথির সতর্কবার্তা
সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে যাত্রী ও বিমান সংস্থাগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর এ হুঁশিয়ারি দেয় গোষ্ঠীটি। তবে মক্কা ও মদিনার বিমানবন্দর এ হুমকির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে তারা।
সৌদির বিমানবন্দর ১২ অক্টোবর পর্যন্ত বন্ধ, বাতিল ৬০০ ফ্লাইট
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ১২ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে। এ ঘটনায় রোববার ও সোমবার মিলিয়ে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরিও জয় এনে দিতে পারেনি বাংলাদেশকে। জর্জিয়া ভলের দুর্দান্ত শতকে ভর করে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
তমার প্রশংসায় পঞ্চমুখ রাফী
‘আমলনামা’র শেষ দৃশ্যের শুটিংয়ে তমা মির্জার হৃদয়স্পর্শী অভিনয় আবেগাপ্লুত করে তুলেছিল সেটে উপস্থিত সবাইকে। পর্দায় সেই আবেগ দর্শকদের মনেও ছড়িয়ে পড়ায় পুরো কাজটি আরও অর্থবহ হয়ে উঠেছে বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তমা মির্জার সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘আমলনামা’ নির্মাণের অভিজ্ঞতা ও এই চলচ্চিত্র ঘিরে নিজের অনুভূতির কথা তুলে ধরেন তিনি।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ শনিবার ১০ অক্টোবর। দিবসটি মানসিক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতার উদ্দেশ্যে ১৯৯২ সাল থেকে পালিত হয়ে আসছে। প্রতি বছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করা হবে।
চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সরকার
দেশের চক্ষু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে সরকার ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত হচ্ছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর ফলে উপজেলা পর্যায়েই চিকিৎসাসেবার পরিধি বাড়বে এবং রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা করছেন তিনি।
স্বাস্থ্য খাতে শিগগিরই ১ লাখ নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে শিগগিরই চিকিৎসকসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
প্রেসার হাই হলে দ্রুত কমানোর উপায়
উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার হঠাৎ বেড়ে গেলে শারীরিক নানা জটিলতা তৈরি হতে পারে এবং তাৎক্ষণিক এটি নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। অনেক সময় কর্মব্যস্ততা বা অতিরিক্ত মানসিক চাপের কারণে প্রেশার হঠাৎ অনেক উঁচুতে উঠে যায়। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কিছু সাধারণ ও ঘরোয়া পদক্ষেপ গ্রহণ করলে রক্তচাপ দ্রুত স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়।













































































